Explore the latest export success stories, market insights, training announcements, and trade opportunities from Business Sheba.বিজনেস সেবার সর্বশেষ রপ্তানি সাফল্যের গল্প, বাজার বিশ্লেষণ, প্রশিক্ষণ ঘোষণা এবং বাণিজ্যিক সুযোগগুলো দেখুন।
Trainingপ্রশিক্ষণ
Bangladeshi mangoes, jackfruit, fresh vegetables, and other agricultural products proudly displayed in supermarkets in Japan, Malaysia, London, or at retail outlets in Toronto, Canada—do you think this is really possible?
Absolutely, it is!
However, success requires following the right process and having proper guidance.
To help you understand the complexities of the Fresh Fruits, Vegetables, and Non-Traditional Products Export Business and develop the knowledge and confidence needed to become a successful exporter, Business Sheba is organizing a full-day offline workshop.
Workshop Details
বাংলাদেশের আম, কাঁঠাল, তাজা শাকসবজি জাপান, মালয়েশিয়া অথবা লন্ডনের একটি সুপার শপে বা কানাডার টরোন্টোর কোনো আউটলেটে সগৌরবে সাজানো আছে। ভাবছেন এটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব! কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পথচলা এবং সঠিক গাইডলাইন।
তাজা শাকসবজি ও ফলমূল এবং অপ্রচলিত পণ্য রপ্তানি ব্যবসার (Export Business) জটিল অলিগলি চিনিয়ে দিতে এবং আপনাকে একজন আত্মবিশ্বাসী রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে বিজনেস সেবা সারাদিনব্যাপী একটি অফলাইন ওয়ার্কশপ আয়োজন করছে।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/hSVaPKTtKzz1QDZb8
কোর্স ডিটেইলস:
Training
প্রশিক্ষণ
Do you know what Global G.A.P. is? Do you know about safe crop or agricultural product certification?
Shataranji is one of the most prestigious and highly promising products in Bangladesh's handicraft export sector. Due to its eco-friendly nature and aesthetic appeal, these products are in high demand across Europe, America, Japan, and many other international markets.
Bangladeshi products are steadily expanding into the global market, contributing significantly to the country's foreign currency earnings. Some of our major export products include:
Our sole mission is to introduce Bangladesh's traditional and locally made products to the international market. The more products created by our local entrepreneurs and artisans are exported, the more foreign currency the country will earn. This will create employment opportunities and strengthen Bangladesh's economy.
আপনি কি জানেন Global G.A.P কি? নিরাপদ ফসল বা কৃষি পণ্যের সার্টিফিকেশন কি?।
বাংলাদেশের হস্তশিল্প রপ্তানি খাতে শতরঞ্জি একটি গর্বিত এবং অত্যন্ত সম্ভাবনাময় পণ্য। পরিবেশবান্ধব এবং নান্দনিক হওয়ার কারণে ইউরোপ, আমেরিকা ও জাপানসহ বিশ্বজুড়ে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
বাংলাদেশী পণ্য বিশ্ববাজারে সম্প্রসারিত হচ্ছে যা দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি করছে। আমাদের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে:
আমাদের একমাত্র লক্ষ্য হলো স্থানীয় ও ঐতিহ্যবাহী বাংলাদেশী পণ্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করা। আমাদের দেশীয় উদ্যোক্তা ও কারিগরদের তৈরি পণ্য যত বেশি রপ্তানি হবে, অর্থনীতিতে তত বেশি বৈদেশিক মুদ্রা প্রবাহিত হবে, যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করবে।
Success Story
সাফল্যের গল্প
Currently, sample development for carpets and table mats is underway to meet the specific requirements of a buyer from France.
Shataranji is a proud and highly promising product within Bangladesh's handicraft export sector. Being eco-friendly and aesthetically pleasing, such products enjoy strong demand across the globe, including in Europe, America, and Japan.
Bangladeshi products are expanding into the global market boosting the nation's foreign exchange earnings. Our primary export offerings include:
Our singular mission is to introduce local and traditional Bangladeshi products to the international arena. The more products crafted by our domestic entrepreneurs and artisans are exported, the more foreign currency will flow into the economy, generating employment and strengthening Bangladesh's economic foundation.
বর্তমানে ফ্রান্সের একজন ক্রেতার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী কার্পেট ও টেবিল ম্যাটের নমুনা তৈরির কাজ চলছে।
বাংলাদেশের হস্তশিল্প রপ্তানি খাতে শতরঞ্জি একটি গর্বিত এবং অত্যন্ত সম্ভাবনাময় পণ্য। পরিবেশবান্ধব এবং নান্দনিক হওয়ার কারণে ইউরোপ, আমেরিকা ও জাপানসহ বিশ্বজুড়ে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
বাংলাদেশী পণ্য বিশ্ববাজারে সম্প্রসারিত হচ্ছে যা দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি করছে। আমাদের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে:
আমাদের একমাত্র লক্ষ্য হলো স্থানীয় ও ঐতিহ্যবাহী বাংলাদেশী পণ্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করা। আমাদের দেশীয় উদ্যোক্তা ও কারিগরদের তৈরি পণ্য যত বেশি রপ্তানি হবে, অর্থনীতিতে তত বেশি বৈদেশিক মুদ্রা প্রবাহিত হবে, যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করবে।
Success Story
সাফল্যের গল্প
A pack of 6 areca nut leaf plates is selling for 4 Euros in a French supermarket!
This photo was sent as a sample by one of our buyers based in France. It proves that the global market demand for eco-friendly and natural products is growing day by day.
This presents a massive business opportunity for non-resident Bangladeshis living abroad.
By understanding local market demand and starting a venture with high-quality Bangladeshi products such as areca nut leaf plates, handicrafts, jute goods, ready-made garments, agricultural products, or other eco-friendly items building a successful business is entirely achievable.
Business Seba provides end-to-end support from product sourcing, manufacturer matching, and quality control to export documentation and final shipment right from Bangladesh.
Are you living abroad and looking to start a business with Bangladeshi products?
ফ্রান্সের একটি সুপারমার্কেটে ৬টি সুপারি পাতার প্লেটের একটি প্যাক ৪ ইউরোতে বিক্রি হচ্ছে!
এই ছবিটি ফ্রান্সে অবস্থানরত আমাদের একজন ক্রেতা নমুনা হিসেবে পাঠিয়েছেন। এটি প্রমাণ করে যে পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক পণ্যের বৈশ্বিক চাহিদা দিন দিন বাড়ছে।
এটি বিদেশে বসবাসরত অনিবাসী বাংলাদেশিদের জন্য এক বিশাল ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করেছে।
স্থানীয় বাজারের চাহিদা বুঝে সুপারি পাতার প্লেট, হস্তশিল্প, পাটজাত পণ্য, তৈরি পোশাক, কৃষি পণ্য বা অন্যান্য পরিবেশবান্ধব উচ্চমানের বাংলাদেশি পণ্য নিয়ে উদ্যোগ শুরু করলে একটি সফল ব্যবসা গড়ে তোলা সম্পূর্ণভাবে সম্ভব।
বিজনেস সেবা পণ্য সোর্সিং, প্রস্তুতকারক ম্যাচিং এবং মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে রপ্তানি ডকুমেন্টেশন এবং সরাসরি বাংলাদেশ থেকে চূড়ান্ত শিপমেন্ট পর্যন্ত সব ধরনের এন্ড-টু-এন্ড সহায়তা প্রদান করে।
আপনি কি বিদেশে বসবাস করছেন এবং বাংলাদেশি পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন?
Training
প্রশিক্ষণ
Yes, absolutely! Your ready-made garments, handicrafts, agro-processed foods, vegetables, or other non-traditional products can also carve out a place in the international market—with the right knowledge and proper guidance.
Registration Link:
Course Details
For any inquiries, please call us at:
হ্যাঁ, অবশ্যই! সঠিক জ্ঞান এবং সঠিক দিকনির্দেশনা থাকলে আপনার তৈরি পোশাক, হস্তশিল্প, প্রক্রিয়াজাত কৃষি পণ্য, শাকসবজি বা অন্যান্য অপ্রচলিত পণ্যগুলোও আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা করে নিতে পারে।
রেজিস্ট্রেশন লিঙ্ক:
কোর্সের বিবরণ
যেকোনো জিজ্ঞাসার জন্য আমাদের কল করুন:
Opportunity
সুযোগ
Many people have been expressing interest to us in joining a business tour to China's Canton Fair. Considering your convenience, if Business Seba organizes a completely free offline seminar on the Canton Fair at Karwan Bazar, Dhaka, would you participate?
The seminar will cover:
অনেকেই চীনের ক্যান্টন ফেয়ারে বিজনেস ট্যুরে যোগ দেওয়ার বিষয়ে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করছেন। আপনাদের সুবিধার কথা বিবেচনা করে, বিজনেস সেবা যদি ঢাকার কারওয়ান বাজারে ক্যান্টন ফেয়ারের ওপর সম্পূর্ণ বিনামূল্যে একটি অফলাইন সেমিনারের আয়োজন করে, তবে আপনি কি অংশগ্রহণ করবেন?
সেমিনারে যা যা আলোচনা করা হবে:
Market Insight
বাজার বিশ্লেষণ
The potential for the RMG sector in the Middle East is very strong, with the demand for Bangladeshi ready-made garments increasing particularly in Saudi Arabia. At the same time, the Government of Bangladesh is also encouraging businesses to export to the Saudi market.
Currently, many expatriates are working with ready-made garment wholesale operations in Saudi Arabia, and many have started manufacturing products in Bangladesh to sell through their own brands or wholesale networks there.
The ready-made garments in the picture are undergoing QC (Quality Control). They are being manufactured according to the requirements of an expatriate living in Saudi Arabia.
মধ্যপ্রাচ্যে আরএমজি খাতের সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারও সৌদি বাজারে রপ্তানি করার জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করছে।
বর্তমানে অনেক প্রবাসী সৌদি আরবে তৈরি পোশাকের পাইকারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং অনেকেই নিজস্ব ব্র্যান্ড বা পাইকারি নেটওয়ার্কের মাধ্যমে বিক্রির জন্য বাংলাদেশে পণ্য উৎপাদন শুরু করেছেন।
ছবির তৈরি পোশাকগুলো মান নিয়ন্ত্রণ (QC) প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এগুলো সৌদি আরবে বসবাসরত একজন প্রবাসীর চাহিদা অনুযায়ী তৈরি করা হচ্ছে।
Opportunity
সুযোগ
If you are a manufacturer, please send the following information to Business Sheba's inbox:
আপনি যদি একজন প্রস্তুতকারক হন, তবে অনুগ্রহ করে বিজনেস সেবার ইনবক্সে নিম্নলিখিত তথ্যগুলো পাঠান:
Export Story
রপ্তানি গল্প
Today's shipment is to Doha, Qatar.
আজকের শিপমেন্ট যাচ্ছে দোহা, কাতারে।
Opportunity
সুযোগ
Applications are now open for the National SME Entrepreneur Award!
If you are a micro, small, or medium entrepreneur, apply now for the National SME Entrepreneur Award and grab the opportunity to showcase your initiative at the national level.
Apply here:
https://forms.gle/kMBkqTp92AaNXSEz5
Share this post to spread the opportunity among the entrepreneurs you know!
জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের জন্য আবেদন এখন উন্মুক্ত!
আপনি যদি একজন অতিক্ষুদ্র, ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা হন, তবে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারের জন্য এখনই আবেদন করুন এবং জাতীয় পর্যায়ে আপনার উদ্যোগ তুলে ধরার সুযোগটি লুফে নিন।
এখানে আবেদন করুন:
https://forms.gle/kMBkqTp92AaNXSEz5
আপনার পরিচিত উদ্যোক্তাদের মধ্যে এই সুযোগটি ছড়িয়ে দিতে এই পোস্টটি শেয়ার করুন!
Export Story
রপ্তানি গল্প
The official export of canned corn food products has officially begun from Spain Bangladesh Agro Industries established through a joint venture between Bangladesh and Spain in Parbatipur, Dinajpur.
High-yielding corn produced by local farmers is being processed with modern technology and is now reaching the European market under the "Made in Bangladesh" identity.
This is not just an export activity it has opened new horizons of possibility for the agriculture, industry, employment, and local economy of Dinajpur.
At the same time, it sends a strong message regarding the growing acceptance of Bangladesh's agro-processed food products in the international market.
Such successes in Bangladesh's agricultural and food processing industries will create new export markets in the future and play a vital role in earning foreign currency for the country.
Bangladesh is moving forward from local production to the global market.
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ ও স্পেনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ক্যানড কর্ন খাদ্যপণ্যের আনুষ্ঠানিক রপ্তানি শুরু হয়েছে।
স্থানীয় কৃষকদের উৎপাদিত উচ্চফলনশীল ভুট্টা আধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করে এখন 'মেড ইন বাংলাদেশ' পরিচয়ে ইউরোপের বাজারে পৌঁছাচ্ছে।
এটি শুধুমাত্র একটি রপ্তানি কার্যক্রম নয়, এটি দিনাজপুরের কৃষি, শিল্প, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে।
একই সাথে, এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিজাত প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার একটি শক্তিশালী বার্তা দেয়।
বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে এই ধরনের সাফল্য ভবিষ্যতে নতুন রপ্তানি বাজার তৈরি করবে এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ স্থানীয় উৎপাদন থেকে বিশ্ব বাজারের দিকে এগিয়ে যাচ্ছে।
Policy Update
নীতি হালনাগাদ
Amidst increasing competition in the global market, rising production costs, and pressures in export markets, the government has decided to continue cash incentives for exporters, serving as a positive signal for the export community.
Agriculture, Leather, Light Engineering, and Halal Meat Sectors to Receive Maximum 10%
To maintain competitiveness in export trade, Bangladesh Bank has decided to continue cash support (export incentives) across 43 sectors for the 2026–27 fiscal year.
বিশ্ববাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং রপ্তানি বাজারে চাপের মুখে সরকার রপ্তানিকারকদের জন্য নগদ প্রণোদনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা রপ্তানি খাতের জন্য একটি ইতিবাচক সংকেত।
কৃষি, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং এবং হালাল মাংস খাত সর্বোচ্চ ১০% সহায়তা পাবে
রপ্তানি বাণিজ্যে সক্ষমতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৪৩টি খাতে নগদ সহায়তা (রপ্তানি প্রণোদনা) অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
Market Insight
বাজার বিশ্লেষণ
The demand for handmade crafts and handicrafts made in Bangladesh is currently at its peak! Did you know that our country's products are now regularly exported to:
The best news is that there are currently attractive government incentives in this sector, providing major support for new entrepreneurs.
How to Find Foreign Buyers
Finding the right buyer is the core key to the export business. Some effective channels include:
Risks to Be Aware of Before Exporting
Although it is a profitable business, it is wise to proceed with an understanding of practical risks:
With proper planning and guaranteed quality, Bangladeshi handicrafts can become the ultimate milestone for our business.
বাংলাদেশে তৈরি হস্তশিল্পের চাহিদা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে! আপনি কি জানেন যে আমাদের দেশের পণ্য এখন নিয়মিত রপ্তানি হচ্ছে:
সবচেয়ে ভালো খবর হলো এই খাতে বর্তমানে আকর্ষণীয় সরকারি প্রণোদনা রয়েছে, যা নতুন উদ্যোক্তাদের জন্য বড় সহায়তা প্রদান করছে।
কীভাবে বিদেশী ক্রেতা খুঁজবেন
সঠিক ক্রেতা খুঁজে পাওয়া রপ্তানি ব্যবসার মূল চাবিকাঠি। কিছু কার্যকর মাধ্যম হলো:
রপ্তানির আগে যে ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন হতে হবে
যদিও এটি একটি লাভজনক ব্যবসা, তবে বাস্তবসম্মত ঝুঁকিগুলো বুঝে সামনে এগোনো বুদ্ধিমানের কাজ:
সঠিক পরিকল্পনা এবং গুণমান নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশি হস্তশিল্প আমাদের ব্যবসার জন্য চূড়ান্ত মাইলফলক হয়ে উঠতে পারে।
Training
প্রশিক্ষণ
Do you know what Global G.A.P is? What is safe crop or agricultural product certification? How can one obtain this certificate? What are the advantages of this certificate in agricultural product export? What requirements must be followed to obtain a G.A.P certificate?
Covering all these comprehensive topics—including the export market for fruits and vegetables, contract farming, buyer finding, export documentation, and export challenges—Business Seba is organizing a 2-Day Offline Training Program.
গ্লোবাল জি.এ.পি (Global G.A.P) কী তা জানেন? নিরাপদ ফসল বা কৃষিপণ্য সার্টিফিকেশন কী? কীভাবে এই সার্টিফিকেট পাওয়া যায়? কৃষিপণ্য রপ্তানিতে এই সার্টিফিকেটের সুবিধা কী? জি.এ.পি সার্টিফিকেট পেতে কী কী শর্ত মেনে চলতে হয়?
ফল ও সবজি রপ্তানি বাজার, চুক্তিভিত্তিক চাষাবাদ, ক্রেতা খোঁজা, রপ্তানি ডকুমেন্টেশন এবং রপ্তানি চ্যালেঞ্জসহ এই সমস্ত বিষয় কভার করে বিজনেস সেবা আয়োজন করছে ২ দিনের অফলাইন প্রশিক্ষণ কর্মসূচি।
Export Story
রপ্তানি গল্প
We take full responsibility for exporting your handmade dolls and toys to international markets.
আপনার হস্তনির্মিত পুতুল এবং খেলনা আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্পূর্ণ দায়িত্ব আমরা নিই।
Training
প্রশিক্ষণ
Tomorrow at 9:00 PM, a completely free online Zoom seminar will be held on the process of exporting Bangladeshi vegetables and processed foods to the international market.
আগামীকাল রাত ৯টায় বাংলাদেশি সবজি ও প্রক্রিয়াজাত খাদ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির প্রক্রিয়া নিয়ে একটি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন জুম সেমিনার অনুষ্ঠিত হবে।
Export Story
রপ্তানি গল্প
Many of us have been working on exporting jackfruit from Bangladesh to China.In particular, expatriate Bengali brothers in China have made significant contributions, alongside many others working on the export of new products from Bangladesh.Jackfruit is a neglected fruit in Bangladesh; hopefully, within the next couple of years, we will earn foreign currency through the fair pricing of jackfruit, InshaAllah.
আমাদের অনেকে বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির কাজ করে চলেছেন। বিশেষ করে, চীনে থাকা প্রবাসী বাঙালি ভাইয়েরা উল্লেখযোগ্য অবদান রেখেছেন, পাশাপাশি আরও অনেকে বাংলাদেশ থেকে নতুন পণ্য রপ্তানির জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে কাঁঠাল একটি অবহেলিত ফল; আশা করি আগামী কয়েক বছরের মধ্যে কাঁঠালের ন্যায্যমূল্যের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব, ইনশাআল্লাহ।
Export Story
রপ্তানি গল্প
Policy Update
নীতি হালনাগাদ
Bangladesh Bank has opened up alternative financing paths outside of L/C (Letter of Credit) in international trade. Now, international trade will be easier, faster, and more competitive.
বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে এলসি (লেটার অফ ক্রেডিট)-এর বাইরে বিকল্প অর্থায়নের পথ খুলে দিয়েছে। এখন থেকে আন্তর্জাতিক বাণিজ্য হবে আরও সহজ, দ্রুত এবং প্রতিযোগিতামূলক।
Market Insight
বাজার বিশ্লেষণ
Bangladeshi mangoes are extremely delicious and sweet. However, the problem is that our mangoes are mostly consumed seasonally. Compared to massive production, there are no significant arrangements for fruit processing other than the immediate consumption of ripe mangoes. Some companies make juice and fruit bars, but their fruit purity is 5–10% or even less (a BSTI test showed it was down to 2.5%). As a result, they have failed to create demand and appeal in the market. We also lack a processing-centric global mango market. Bangladesh has no presence in the massive global ice cream industry, which requires huge quantities of mangoes. Branding for our mangoes is absent. A few mangoes go to Bangladeshi community shops abroad, but international buyers are very rare.
The core issue lies in the supply chain. There is no processing infrastructure capable of handling seasonal production spikes, and whatever exists has such low fruit purity that it fails to gain acceptance among international retail or food industry buyers.
This year, an air cargo freight crisis has added to the burden. Due to increased cargo fares, mangoes abroad cost 10 Euros or more per kilogram. Non-premium, medium-quality mangoes cost 10 Euros per kg—which is quite high for the European middle class and could consequently reduce total sales volume.
বাংলাদেশি আম অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি। তবে সমস্যা হলো আমাদের আম বেশিরভাগই মৌসুমভিত্তিক খাওয়া হয়। বিপুল উৎপাদনের তুলনায় পাকা আম সরাসরি খাওয়া ছাড়া উল্লেখযোগ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা নেই। কিছু প্রতিষ্ঠান জুস ও ফলের বার তৈরি করে, কিন্তু সেগুলোর ফলের বিশুদ্ধতা ৫–১০% বা তারও কম (একটি বিএসটিআই পরীক্ষায় এটি ২.৫% পাওয়া গেছে)। ফলে বাজারে চাহিদা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। প্রক্রিয়াজাতকরণ-কেন্দ্রিক বৈশ্বিক আমের বাজারেও আমাদের উপস্থিতি নেই। বিশাল বৈশ্বিক আইসক্রিম শিল্পে বাংলাদেশের কোনো অংশগ্রহণ নেই, যেখানে বিপুল পরিমাণ আম প্রয়োজন। আমাদের আমের ব্র্যান্ডিং অনুপস্থিত। অল্প কিছু আম প্রবাসী বাংলাদেশিদের দোকানে যায়, তবে আন্তর্জাতিক ক্রেতা খুবই কম।
মূল সমস্যা সরবরাহ শৃঙ্খলে। মৌসুমভিত্তিক উৎপাদনের চাপ সামাল দেওয়ার মতো কোনো প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো নেই, এবং যা আছে তার ফলের বিশুদ্ধতা এতই কম যে তা আন্তর্জাতিক খুচরা বা খাদ্যশিল্পের ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পায় না।
এ বছর এয়ার কার্গো ভাড়া সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে। বাড়তি ভাড়ার কারণে বিদেশে আমের দাম প্রতি কেজি ১০ ইউরো বা তার বেশি হয়েছে। মাঝারি মানের, নন-প্রিমিয়াম আমের দামও প্রতি কেজি ১০ ইউরো—যা ইউরোপের মধ্যবিত্ত শ্রেণির জন্য বেশ উচ্চ এবং ফলে মোট বিক্রির পরিমাণ কমে যেতে পারে।
Training
প্রশিক্ষণ
Today's workshop in Kawran Bazar regarding Bangladesh's product export activities in the international market is currently ongoing.
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি কার্যক্রম নিয়ে আজ কারওয়ান বাজারে একটি কর্মশালা চলছে।
Success Story
সাফল্যের গল্প
Another significant milestone has been achieved in Bangladesh's export sector with the export of potatoes from Chattogram Port to Benin in West Africa for the first time.
For the first time in the country's history, a potato shipment has been exported from the Chattogram seaport to the West African nation of Benin. This is not just an entry into a new market, but it has opened up a new horizon of possibilities for the export of Bangladeshi agricultural products. It can be said that this is the first commercial shipment of Bangladeshi potatoes to the African continent, as there was no prior record of potato consignments being exported from Bangladesh to any African country.
This export proves that Bangladeshi potatoes are now capable of establishing a competitive position not only in South Asia or the Middle East, but also in distant African markets. Through the expansion into new markets, farmers, exporters, and the national economy will all benefit.
Bangladeshi potatoes are now on their way to Africa marking the dawn of a new horizon in agricultural exports.
বাংলাদেশের রপ্তানি খাতে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে পশ্চিম আফ্রিকার বেনিনে প্রথমবারের মতো আলু রপ্তানির মাধ্যমে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে আলুর একটি চালান রপ্তানি করা হয়েছে। এটি কেবল একটি নতুন বাজারে প্রবেশ নয়, বরং বাংলাদেশি কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বলা যেতে পারে যে এটিই আফ্রিকা মহাদেশে বাংলাদেশি আলুর প্রথম বাণিজ্যিক শিপমেন্ট, কারণ এর আগে বাংলাদেশ থেকে কোনো আফ্রিকান দেশে আলুর চালান রপ্তানির কোনো রেকর্ড ছিল না।
এই রপ্তানি প্রমাণ করে যে বাংলাদেশি আলু এখন কেবল দক্ষিণ এশিয়া বা মধ্যপ্রাচ্যেই নয়, বরং দূরবর্তী আফ্রিকার বাজারেও একটি প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম। নতুন বাজারের এই প্রসারের মাধ্যমে কৃষক, রপ্তানিকারক এবং জাতীয় অর্থনীতি সবাই উপকৃত হবে।
বাংলাদেশি আলু এখন আফ্রিকার পথে, যা কৃষি রপ্তানিতে এক নতুন দিগন্তের সূচনা করছে।
Market Insight
বাজার বিশ্লেষণ
When we talk about exports from Bangladesh, the first thing that comes to mind is the Ready-Made Garments (RMG) sector. But did you know? To reduce sole reliance on traditional items like ready-made garments and raw jute, the government is currently placing heavy emphasis on exporting non-traditional goods.
Currently, this is one of our primary and most promising sectors for earning foreign currency! More than 300 non-traditional products are now regularly exported from Bangladesh to various countries around the world.
We lag slightly behind in competition with neighboring countries primarily due to a lack of adequate understanding regarding international markets for non-traditional products and proper product selection.
বাংলাদেশ থেকে রপ্তানির কথা বললেই প্রথমে যে বিষয়টি মনে আসে তা হলো তৈরি পোশাক (আরএমজি) খাত। কিন্তু আপনি কি জানেন? তৈরি পোশাক এবং কাঁচা পাটের মতো ঐতিহ্যবাহী পণ্যের ওপর একক নির্ভরতা কমাতে সরকার বর্তমানে অপ্রচলিত পণ্য রপ্তানির ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে।
বর্তমানে এটি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রাথমিক এবং সবচেয়ে সম্ভাবনাময় খাত! ৩০০টিরও বেশি অপ্রচলিত পণ্য এখন নিয়মিতভাবে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
অপ্রচলিত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্পর্কে পর্যাপ্ত বোঝাপড়ার অভাব এবং সঠিক পণ্য নির্বাচনের কারণে আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে আছি।